শেরপুরে এগারো বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এগারো বছর বয়সী এক তৃতীয় শ্রেণির স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ করেছে পঞ্চান্ন বছর বয়সী অপর ঐ এলাকার কৃষক।

গত বুধবার (২৩ আগস্ট) বেলা এগারোটার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করায় অবশেষে শনিবার ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা জবেদ আলী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ধর্ষিতা শিশুর বাবা চা দোকানদার আন্দারুপাড়া গ্রামের জবেদ আলী চিকিৎসার জন্য বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেলে যান। স্ত্রী নাছিমা বেগম পেটের দায়ে ঢাকার এক বাসায় আগে থেকেই ঝিয়ের কাজ করেন। তিন কন্যার দুইজন বাড়িতে না থাকার সুবাদে বেলা এগারোটার দিকে বাড়িতে প্রবেশ করে একই এলাকার কৃষক ফিরোজ মিয়া। এসময় ঘরে একা পেয়ে জবেদ আলীর এগারো বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক বিছানায় ফেলে ধর্ষণ করতে থাকে। একই সময়ে স্থানীয় গ্রাহক দুলাল মিয়া জবেদ আলীর দোকান বন্ধ দেখে ঘরে প্রবেশ করে ঘটনা দেখে ফেলেন। পরে দ্রুত অভিযুক্ত ফিরোজ পালিয়ে যায়।

এদিকে ঘটনা জানাজানি হলে শিশুটির বাবা-মা বাড়ি এলে বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চলে। একপর্যায়ে শনিবার দুপুরে শিশুটির বাবা জবেদ আলী বাদী হয়ে অভিযুক্ত ফিরোজকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *