Home বিনোদন বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের সেই ‘হাবু ভাই’

বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের সেই ‘হাবু ভাই’

0
88

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা। পারিবারিকভাবে বিয়ে করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে অভিনেতার গায়ে হলুদের অনুষ্ঠান।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় গণমাধ্যমে বলেন, আজ বনানীর একটি রেস্তোরাঁয় অভিনেতার গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।

শোবিজ অঙ্গনের সূত্র হতে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকেই অংশ নেবেন তার হলুদের অনুষ্ঠানে। তবে বিষয়টি নিয়ে এখন কেউ কথা বলতে চাচ্ছেন না।

গেল ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিলও যার মধ্যে কয়েকটি। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here