কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ, সবাই আবেদন করতে পারবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর অঞ্চল-কুমিল্লা এর অধীনে ০৭টি পদে মোট ৩১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: নোটিশ সার্ভার
পদসংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://tzc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১৭ আগষ্ট ২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *