দুবাইয়ে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে যা বললেন কাজী মারুফ

বহুদিন ধরেই সিনেমা জগতের বাইরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে বাংলাদেশ ছেড়ে সুদূর আমেরিকায় বাস করছেন তিনি। সেখানেই পরিবার নিয়ে যত ব্যস্ততা তার।

যদিও মাঝেমধ্যেই দেশে আসেন এই নায়ক। শুধু দেশেই নয়, আমেরিকার বাইরেও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। এর মধ্যে দুবাই’ও অন্যতম।

শনিবার (১২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মারুফ। যেখানে দেখা যাচ্ছে, জোব্বা পরিহিত একে অন্যের হাত ধরে রয়েছেন স্বামী-স্ত্রী। দুজনের চোখেই সানগ্লাস, হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।

ছবিটি প্রকাশ করে ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘দুবাইয়ে কাটানো সময়ে ফিরে যেতে চাই আমরা। সর্বশক্তিমান আল্লাহর রহমতে সময়টা সত্যিই দুর্দান্ত ছিল।’

বোঝাই গেল, পরিবারকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলেন তিনি। আমেরিকায় থেকেও সেই মুহুর্তগুলো মিস করছেন অভিনেতা।

২০০২ সালে বাবা কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক কাজী মারুফের। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমাটিও ব্যবসা সফল হয়।

তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’,‘ গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘আইন বড় না সন্তান বড়’, ‘রাস্তার ছেলে’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘অশান্ত মন’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান’, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি’, ‘বড়লোকের দশ দিন গরিবের একদিন’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘মায়ের জন্য পাগল’, ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, ‘ওয়ান্টেড’ অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *