ফের বিয়ে করলেন অপু বিশ্বাস?

যেহেতু সিঙ্গেল মাদার, সেহেতু বিয়ে বন্ধনে বাঁধা পড়াটাই স্বাভাবিক। যদিও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, ফের বুঝি শাকিবে ফিরছেন অপু।

কিন্তু সেই সম্ভাবনা এক ঝটকায় উড়ে গেলো রবিবার (১৩ আগস্ট) বেলা ৩টা ৪৫ মিনিটে। এসময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর।

অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে।

তাহলে বিষয়টি কী? সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড। জবাব খুঁজতে অপু বিশ্বাসকে ফোন। তিনি জানালেন মজার ঘটনা।

অপুর ভাষায়, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’

বলা দরকার, শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *