Home প্রধান খবর এখন থেকে চলচ্চিত্র পুরস্কার দেবে পরিচালক সমিতি

এখন থেকে চলচ্চিত্র পুরস্কার দেবে পরিচালক সমিতি

0
127

প্রতিষ্ঠার পর প্রথমবার চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই আয়োজনের সঙ্গী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ শিরোনামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে।

আজ শনিবার (১২ আগস্ট) এফডিসির আট নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড শোর ঘোষণা দেওয়া হয়। এদিন দুপুরে এটিএন বাংলার সঙ্গে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

পরিচালক সমিতির পক্ষে সংগঠনটির সভাপতি কাজী হায়াৎ এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সোহেল রানা, শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অরুনা বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন, নিপুণ প্রমুখ। আয়োজনটি উপস্থাপনা করেন ইমন ও সাইমন।

কাজী হায়াৎ বলেন, ‘এর আগে আমি যখন পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্য ছিলাম তখন একবার উদ্যোগ নিয়েছিলাম এ ধরনের পুরস্কারের আয়োজনের। কিন্তু নানা কারণে অনুষ্ঠানটি করা যায়নি। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ায়। আমি এরপর কমিটিতে থাকি বা না থাকি এই আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা করব।’

এবারের কার্যক্রমের মূল উদ্দেশ্য প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য শিল্পী এবং কলাকুশলীদের উৎসাহিত করা। যেন তারা আরও ভালো এবং মানসম্মত কাজ করেন।’

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, ‘তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়। তারা অনেক সম্মান করে আমাদের। এরপর আর তেমন কোনো সুযোগ সুবিধা পাই না আমরা। এ ক্ষেত্রে এটিএন বাংলার কাছে অনুরোধ করবো তারা যেন তেমনটা না করে।’

এটিএন বিএফডিএ পুরস্কারটি ২১টি ক্যাটাগরিতে দেওয়া হবে। এগুলো হচ্ছে- আজীবন সম্মাননা (পুরুষ), আজীবন সম্মাননা (নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলঅভিনেতা, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী), শ্রেষ্ঠ গীতিকার।

ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী।

পুরস্কারের জন্য ছবি কিংবা ওয়েব সিরিজ পেনড্রাইভে করে আগামী ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতির অফিসে জমা দিতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ বছর পুরস্কার দেওয়া হবে ২০২২ সালের ছবিগুলোক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here