এখন থেকে চলচ্চিত্র পুরস্কার দেবে পরিচালক সমিতি
প্রতিষ্ঠার পর প্রথমবার চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই আয়োজনের সঙ্গী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ শিরোনামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে। আজ শনিবার (১২ আগস্ট) এফডিসির আট নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড শোর ঘোষণা দেওয়া হয়। এদিন…
