Home বিনোদন তিনটি জিনিস না থাকলে নারীকে আটকে রাখা সম্ভব নয়: অপু বিশ্বাস

তিনটি জিনিস না থাকলে নারীকে আটকে রাখা সম্ভব নয়: অপু বিশ্বাস

0
169

নারী কীসে আটকায়— কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই যার যার মতো উত্তর খুঁজতে ব্যস্ত। তবে সেসব উত্তরে অন্যদের স্বীকৃতি কম। বিষয়টি নিয়ে এবার কথা বললেন অপু বিশ্বাস। তার মতে নারী আটকায় ভালোবাসায়।

অপু বলেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এরপর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এর পর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

সম্প্রতি বিচ্ছেদ হয়ে গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে। এখন তারা একে অপরের প্রাক্তন। সেই জাস্টিন ট্রুডো যার ক্ষমতা, বিত্ত, মেধা, সৌন্দর্য কোনোকিছুরই অভাব নেই। তাহলে সোফি তাকে কেন ছেড়ে গেলেন? কেন তাকে আটকে রাখা গেল না? নারী আসলে কীসে আটকায় এই প্রশ্নে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটসের মধ্যে বিচ্ছেদের সময়ও একই প্রশ্ন উঠেছিল। কিন্তু উত্তর মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here