Home বিনোদন ‘প্রিয়তমা’ দেখে যা বললেন শাকিব খানের মার্কিন নায়িকা

‘প্রিয়তমা’ দেখে যা বললেন শাকিব খানের মার্কিন নায়িকা

0
90

গত ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি। নিজের ভালো লাগার কথাও জানান নির্মাতা হিমেল আশরাফকে। বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্মাতা।

রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, “কাল হঠাৎ করেই ম্যাসেজ আসল, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখল, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারণে ওকে আমি ‘রাজকুমা’র জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।”

গত বছর শাকিব যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ঢালিউড সুপারস্টারের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

কোর্টনি কফির প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব একটা পরিচিত মুখ নন। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here