Home আলোচিত এখন প্রেম শিখতে চান অভিনেত্রী মৌসুমী হামিদ

এখন প্রেম শিখতে চান অভিনেত্রী মৌসুমী হামিদ

0
79

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’ নিয়ে এসেছেন ‘মিনিস্ট্রি অব লাভ’। প্রচলিত আছে ওয়েব ফিল্ম মানেই মারকাট। আর সেই ধারাকে বদলাতে এমন উদ্যোগ নিয়েছে ‘চরকি’।

আর এমন উদ্যোগে উচ্ছ্বসিত অভিনেত্রী মৌসুমী হামিদ। সঙ্গে জানিয়ে দেন, তার লাভের মিনিস্ট্রি জানতে হলে তার সঙ্গে প্রেম করতে হবে। আর অভিনেত্রীর জীবনের সব প্রেম সিরিয়াস প্রেম।

এ সময় ওটিটি প্ল্যাটফরম নিয়ে নিজের মতামত প্রকাশ করেন মৌসুমী হামিদ। তিনি বলেন, এখন আমরা ওটিটি প্ল্যাটফরমে আলাদা ধাঁচের কাজ দেখতে পাচ্ছি। চরকির আইডিয়াটা ফ্যান্টাসটিক। গল্প আসলে সব ধরনের হওয়া উচিত। দর্শক এমন গল্প পছন্দ করে বলেই আমরা কাজ করতে চাই। মারামারি, ভায়োলেন্স অনেক দেখলাম। এখন কিছুদিন প্রেম দেখি, প্রেম শিখি। এখনকার মানুষদের মধ্যে প্রেম কম। তাই একটু প্রেম প্রেম গল্পগুলো এখন বেশি দেখা উচিত।

ওয়েব ফিল্মের ভাষাগত দিক প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, লেখক গল্প লেখেন, আর পরিচালক সেই গল্পটাকে পর্দায় নিয়ে আসেন। গল্পকে ফুটিয়ে তুলতে নির্মাতাই ঠিক করেন চরিত্রের ভাষাটা কেমন হবে। দেখা যায় চরিত্রটা যদি অন্য ভাষায় কথা বললে ঠিকঠাক মতো ফুটে উঠে না। এ কারণেই ভাষাগত দিকটা ব্যবহার করা জরুরি। যে চরিত্রটা যেমন, সেটার জন্য সেই ভাষাটাই প্রয়োগ করা জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here