Home প্রধান খবর ডিবি কার্যালয়ে গিয়ে যে অভিযোগ করলেন অপু বিশ্বাস

ডিবি কার্যালয়ে গিয়ে যে অভিযোগ করলেন অপু বিশ্বাস

0
121

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ রবিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয়। ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম।

অপু বিশ্বাস বলেন, ‘আমি একটি সিনেমা করেছি ‘লাল শাড়ি’। ছবিটির পাইরেসি রোধে ও ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবি কার্যালয়ে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here