টাঙ্গাইলে আ.লীগ নেতা নিক্সন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার(৩১ জুলাই) সকাল ১১ টার দিকে শহীদ আমিনুল ইসলাম তালুকদার নিক্সন স্মৃতি পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্ধ আজগড়া মোড়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শহীদ আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের সহধর্মিণী ও হাদিরা ইউপি চেয়ারম্যান বিলকিস জাহান,নিক্সনের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ রাসেল
প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আওয়ামী লীগ নেতা নিক্সনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিক্সনকে হত্যা করে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগকে দুর্বল করার নীলনক্শা একানভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। বক্তারা নিক্সন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করেন।

গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে ২০২০ সালের ৩১ জুলাই রাত ১১ টারদিকে ধনবাড়ীতে নিজ বাসায় ফিরছিলেন। পথে নরিল্লা নামক স্থানে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে তিনি আহত হন। নিকটবর্তী মধুপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *