Home ফিচার অনেক দূর এগিয়ে গেছি, বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল

অনেক দূর এগিয়ে গেছি, বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল

0
69

বর্তমান সরকার দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।’

সোমবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের এক দফা এক দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই, সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দেশে-বিদেশে কোনো সমর্থন নেই। তাই পরিষ্কারভাবে বলতে চাই দুইবার জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে। এবার আর সেই সুযোগ দেওয়া হবে না।

মির্জা ফখরুল বলেন, আপনারা ক্রিকেট খেলা দেখেন? আমাদের সাকিব খুব ভালো ব্যাটসম্যান। তিনি কিন্তু আবার স্পিন বলও করেন। স্পিন বলের আরেকটা রূপ আছে গুগলি। শুক্র ও শনিবার বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তারা বুঝতেই পারিনি কোন দিক দিয়ে বল এসেছে।

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, এখনো সময় আছে আমাদের দাবির বিষয় চিন্তা-ভাবনা করুন। জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে চাই। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। গ্রেফতারকৃতদের মুক্তি দিন। অন্যথায় পালানোর পথ পাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here