Home বিনোদন ছেলের নতুন ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা বুবলীর

ছেলের নতুন ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা বুবলীর

0
338

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বর্তমানে অভিনয় এবং ছেলে বীরকে নিয়েই সময় পার করছেন এই নায়িকা। প্রায় সময়ই ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বুবলী।

রোববার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে বীরের কয়েকটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন-

আমিই বীরের মা, আমিই ওর বাবা: বুবলী

শাকিবের ‘প্রিয়তমা’ হওয়ার কথা ছিল বুবলীর!

পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, আমার জীবনের শানশাইন তুমিই বাপজান। সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, বীরের পরনে রয়েছে ধূসর, কালো ও হলুদ রঙয়ের কম্বিনেশনের একটি টি-শার্ট। বাচ্চাদের গেমিং জোনে খেলাধুলা করছে ছোট্ট বীর। তবে ছবিতে বড় চুলে বেশ ভালোই লাগছে বুবলীর রাজপুত্রকে।

পোস্টটি এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে কমেন্টবক্সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here