Home ফিচার ঢাকার প্রবেশমুখ কেউ আটকালে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকার প্রবেশমুখ কেউ আটকালে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

0
349

ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে। আমরা কাউকে পথ আটকাতে দেব না। যদি কেউ আটকায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানববন্ধনের মতো কর্মসূচি হলেও প্রবেশ পথ সামান্য সময় আটকা থাকলে অনেক গাড়ির জটলা তৈরি হয়। তাই যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেয়া হবে না।

এর আগে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here