Home ফিচার ঢাকার সব প্রবেশপথে কাল অবস্থান করবে আওয়ামী লীগও

ঢাকার সব প্রবেশপথে কাল অবস্থান করবে আওয়ামী লীগও

0
139

বিএনপির পর একই দিন শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (২৯ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী এবং আমিনবাজারে শান্তি সমাবেশ করবে তারা। আর ঢাকার সকল প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এর আগে সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ঢাকা মহানগরের প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজন করে শান্তি সমাবেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here