Home দেশের খবর খুলনা মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0
163

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১.০০টায় মোংলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ।

এ উপলক্ষ্যে মোংলা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন।

মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here