Home আলোচিত অবশেষে কথা রাখলেন ইধিকা পাল

অবশেষে কথা রাখলেন ইধিকা পাল

0
123

সাক্ষাৎকারে কথা দিয়েছিলেন যদি কলকাতায় ‌‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি না পায় তবে বাংলাদেশে আসবেন তিনি। এখানে এসেই দেখবেন নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাটি। সেই কথা রেখেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।

যিনি এরইমধ্যে নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বাংলার সিনেমাপ্রেমীদের কাছে প্রিয়তমা হয়ে ধরা দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, গান, গল্প ও নির্মাণে এই সিনেমাটি এরইমধ্যে দর্শকের ঢল নামিয়েছে সিনেমা হলে।

যুগের সেরা তো বটেই, অনেকে দাবি করছেন ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার শীর্ষেও নাম লিখিয়েছে এই সিনেমা। কোরবানি ঈদে মুক্তির পর থেকেই ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি বড় আয়ের পথে এগুচ্ছে। মুক্তির চার সপ্তাহ পেরিয়েও হাউজফুল শো যাচ্ছে দেশের অসংখ্য প্রেক্ষাগৃহে।

এমন একটি সিনেমার নায়িকা হতে পেরে আনন্দিত কলকাতার টিভি সিরিয়াল থেকে সিনেমায় আসা ইধিকা। সিনেমায় তার অভিনয় নজর কেড়েছে সবার। তিনি ২৪ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে উপভোগ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই আনন্দ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম ফিচার ফিল্মটিও দেখলাম ছদ্মবেশে, দর্শকদের সঙ্গে’।

জানা গেছে, সিনেমা দেখা শেষেই নিজ দেশে ফিরে গেছেন ইধিকা পাল।

গোলাপি শাড়িতে মুখে মাস্ক দেয়া প্রিয়তমা ইধিকার ছবি দেখে ফেসবুকে চলছে হইচই। সিনেমাপ্রেমীরা সেই ছবির মন্তব্যের বাক্সে জমা করছেন অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। কেউ কেউ দাবি করছেন, বাংলাদেশের সিনেমায় তারা নিয়মিত চান প্রিয়তমাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here