Home আলোচিত আপন বড় বোনকে অভিনয়ে আনলেন সাবিলা নূর

আপন বড় বোনকে অভিনয়ে আনলেন সাবিলা নূর

0
81

নাবিলা নূর ও সাবিলা নূর দুই বোন। দু’জনের মধ্যে নাবিলা বড়, থাকেন যুক্তরাষ্ট্রে। পেশায় নগর পরিকল্পনাবিদ। টেক্সাস অঙ্গরাজ্যের গাইল শহরের ডিরেক্টর অব কমিউনিটি ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছেন। আর সাবিলাকে সবাই চেনেন অভিনয়শিল্পী হিসেবে।

এবার তারা একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়। ‘মুখোমুখি অন্ধকার’ নামে একটি এক ঘণ্টার নাটকে একসঙ্গে দেখা যাবে দুজনকে। বাস্তবের মতো নাটকের গল্পেও দুই বোনের চরিত্রে অভিনয় করবেন তারা।

সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটির গল্প লিখেছেন সাবিলা নূর নিজেই। আহমেদ তাওকীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

নাটকে দুই বোনকে একত্রে অভিনয় করানোর বিষয়ে এ নির্মাতা বলেন, ‘গল্প পড়ার পর মনে হলো, এখানে বড় বোনের চরিত্রে সাবিলার বড় বোনও করতে পারেন। আমার জানামতে, নাবিলা ভালো গান করে, মঞ্চনাটকের সঙ্গেও সে জড়িত। আর দেখলাম, আপন দুই বোন চরিত্র দুটি করলে কেমিস্ট্রিটাও উপযুক্তভাবে পাওয়া যাবে। তখন সাবিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি।’

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here