Home প্রধান খবর নির্বাচন সুষ্ঠু হয়নি, আমাকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে: হিরো আলম

নির্বাচন সুষ্ঠু হয়নি, আমাকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে: হিরো আলম

0
101

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করেছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে হিরো আলম বলেন, টাকা দিয়ে একপক্ষ ভোট কিনেছে। বস্তি এলাকার ৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। একটা মেয়ে একাই ৫০টা ব্যালট পেপারে সিল মেরেছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আজ আমার বাড়িতে ৪টি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘হিরো আলম বের হ’ বলে চিৎকার করছিল। তারা আমার গেটে ভাঙচুর করেছে। তারা কারা আমি জানি না।

জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন হিরো আলম।

তিনি বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here