Home দেশের খবর ফুলবাড়ীতে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন

0
80

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাধিন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইফ ভেরিফিকিশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত ভাতাভোগীদের লাইফ ভেরিফিকিশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন।

আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার ২নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান, কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, কাউন্সিলর নির্বাহী প্রকৌশলী লুৎফল হুদা চৌধুরী লিমন ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশনে পর্যায়ক্রমের রবিবার (১৬ জুলাই) ১, ২ ও ৩ নং ওয়ার্ড, সোমবার (১৭ জুলাই) ৪, ৫ ও ৬ ওয়ার্ড এবং মঙ্গলবার (১৮ জুলাই) ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল ভাতাভোগীকে পৌরসভায় উপস্থিত থেকে স্বাক্ষর করতে হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here