সন্তানকে নিয়ে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলীও!

সত্যিকারের প্রেম নাকি কখনও মরে না। তা বেঁচে থাকে অভিমানে কিংবা ঘৃণায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাসের প্রেমও অমর—এমনটা বললে অত্যুক্তি হবে না। বছর দেড়েক ধরে বড়সড় গুঞ্জন দুজন এক হচ্ছেন। শাকিব খান এ গুঞ্জনকে উড়িয়ে দিলেও অপু বিশ্বাস সম্ভাবনা জিইয়ে রেখেছেন।

যা কিছু রটে তা কিছু বটে! বাংলায় ভাষায় বহুল প্রচিলত প্রবাদ। এ প্রবাদের মূল ভাব নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। তবে শাকিব-অপু বিশ্বাসের ব্যাপারে ‘কিছু তো বটে’ বলা যায়।

সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। এ খবর আগেই এসেছিল। তারপরই ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব খান বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে। পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি খাবারের দোকান থেকে ছেলের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান, পেছনে অপু বিশ্বাস।

সামাজিকমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয় ভিডিওটি। শাকিব-অপুকে একসঙ্গে ভক্তরা ইতিবাচকভাবে দেখছেন। কেউ শুভকামনা জানান আবার কেউবা মেতে উঠেন সমালোচনায়।

এরপর তারকা দম্পতি নওশীন নেহরিন মৌ ও আদনান ফারুক হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল।

শাকিব-অপুর ভিডিও প্রকাশ্যে আসতেই চাউর হয় সন্তানকে নিয়ে বুবলীও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন! কবে, কখন যাচ্ছেন কিংবা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তিনি উড়াল দিয়েছেন কিনা তা জানা যায়নি।

প্রশ্ন উঠেছে, নায়িকা শবনম বুবলী এখন কোথায়? বিস্তারিত জানতে তাকে একাধিকবার মুঠোফোনে কল, ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনও সারা পাওয়া যায়নি তার। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও উত্তর মিলেনি। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বুবলী।

এদিকে, আগামী ২৫ জুলাই থেকে বুবলীর অংশ নেওয়ার কথা রয়েছে থমকে থাকা জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির শেষ ধাপের শুটিংয়ের জন্য সিডিউল অনেক আগেই দিয়ে রেখেছেন তিনি। এখন দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রে উড়ে যান বুবলী নাকি সিডিউল রক্ষা করে শুটিংয়ে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *