Home জাতীয় ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

0
82

সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে গিয়ে টিকিট কেটে পরীক্ষা করান প্রধানমন্ত্রী। এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চোখের পরীক্ষা শেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং তিনিও তাদের কাছে দোয়া চান। পরে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রী ছবিও তোলেন।

এর আগে হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম ও মানসম্মত চিকিৎসক রয়েছে। এখন আর মানুষকে চোখের চিকিৎসা নিতে বিদেশে যেতে হয় না। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন চক্ষুসেবা কেন্দ্র।

এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, তিনি কখনও অসুস্থ হলে যেন বিদেশে না নেয়া হয়। তিনি দেশের মাটিতেই চিকিৎসা নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here