Home দেশের খবর ফুলবাড়ী থানার নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

ফুলবাড়ী থানার নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

0
107

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানকে বরণ ও বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংগঠনটির সভাপতি প্লাবন শুভ’র সভাপতিত্বে এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, সদস্য পলাশ দাশ বাপ্পি, আমিনুল ইসলাম, শাহরিয়ার আসিফ দিনার, দেবাশীষ সরকার সঞ্জু, মো. আতিক প্রমুখ।

মঙ্গলবার দুপুর তিনটায় ফুলবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফুলবাড়ী থানায় যোগদান করেন মো. মোস্তাফিজুর রহমান।

নব যোগদানকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জেলার পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এদিকে থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে বদলী করা হয়েছে।

সংগঠনটির সভাপতি সাংবাদিক প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ফুলবাড়ী থানায় ২ বছর সুনামের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here