কয়েক দিন ধরে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন এই অভিনেত্রী। জ্বরে আক্রান্ত হয়েছে ১১ মাসের ছেলে। তা আবার ১০৩ ডিগ্রি জ্বর। এ নিয়ে চিন্তিত পরী।
পরীমনি থার্মোমিটারে মেপে দেখেছেন ছেলের শরীরের তাপমাত্রা। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমনভাবে জ্বর এই প্রথম হলো।
১০ জুলাই ১১ মাস বয়স পূর্ণ করে ১২ মাসে পা রেখেছে রাজ্য। দিনটি উদযাপনও করেছেন পরীমনি। এসবের মধ্যেই ফের জ্বরে আক্রান্ত হলো ছেলে।
স্বাভাবিকভাবেই খুব চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কারণ অভিনয়ের বাইরে বর্তমানে রাজ্যকে ঘিরেই থাকে পরীর সব ব্যস্ততা, সব আয়োজন।
২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
রাজের সঙ্গে কয়েকদিন আগে তার বান্ধবী অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে একাধিক ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনায় চিত্রনায়িকা স্ত্রী পরীমণির সঙ্গে জটিলতা তৈরি হয়। বর্তমানে আলাদা থাকছেন তারা।
