টাঙ্গাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে ড্রাইভারকে গলা কেটে হত্যার অভিযোগ

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সিধ কেটে ঘড়ে ঢোকে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

এ ব্যাপরে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোন সারাশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও বলেন, রাতের কোন এক সময় চোর চক্র আলম মিয়ার ঘরে সিধঁ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সদস্য কাজ করছে বলেও তিনি জানান।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *