ব্যস্ত জীবন থেকে ছুটি, গ্রামে সময় কাটাচ্ছেন শরিফুল রাজ

প্রায় দুই মাস ধরে আলাদা থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তাদের সংসার ভাঙনের খবর সম্প্রতি সময়ে বেশ জোরালো ভাবে শোনা গেলেও এখনও বিচ্ছেদের পথে হাঁটেননি এই দম্পতি।

সবশেষ রাজকে ছাড়াই ছেলে রাজ্যের ১১ মাস পূর্তি পালন করেছেন পরী। এর আগে প্রতিবার ছেলের মাস পূর্তি উদযপানে শরিফুল রাজের দেখা মিললেও এবার বাবার দেখা মেলেনি।

ফলে স্বাভাবিকভাবেই রাজ-পরীর সংসার ভাঙনের খবর এখন সত্যি হতে চলেছে, এমনটাই মনে করছেন ভক্তরা। কিন্তু কোথায় রাজ? তিনি কি আর পরীমণির সঙ্গে সংসারে ফিরছেন না? এসকল প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করছেন এই দুই তারকার শুভাকাঙ্খীরা।

জানা গেছে, বর্তমানে ঢাকার বাইরে পিরোজপুর জেলার ভান্ডারিয়াতে আছেন রাজ। মালদ্বীপ থেকে ফিরে সেখানেই আপাতত সময় কাটাচ্ছেন তিনি। শীঘ্রই শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা। সেই কাজের প্রস্তুতি হিসেবেই তার ভান্ডারিয়া সফর।

অন্যদিকে পরী ব্যস্ত আছেন তার ছেলে রাজ্যকে নিয়েই। রাজ সংসারে ফিরবে কি ফিরবে না সেসব নিয়েও এখন আর ভাবতে চান না তিনি। নায়িকার সাফ কথা, ‘রাজ কোথায় আছে বা কি তা জানার ইচ্ছেও আমার নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। পরে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই ফের দাম্পত্য জীবনের টানাপড়েন শুরু হয় রাজ-পরীর। এরপর থেকেই আলাদা থাকছেন না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *