সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত আর ২৫ জন। শনিবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে ঢাকা থেকে এনা পরিবহনের সঙ্গে ট্রাক ও অপর একটি বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাবা- ছেলে মারা যায়। এ ঘটনায় আরও ২৫-৩০ জন গুরুতর আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহত বাবা-ছেলের এখনও পুরোপুরি ঠিকানা পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পরপরই হাইওয়ে থানা পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে দিয়েছে।
এসএইচ
