নজর২৪ ডেস্ক- বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির ভাবিকে কুপ্রস্তাব দিচ্ছিল মুক্তার হোসেন। গৃহবধূর স্বামী কাজের সুবাদে বাইরে থাকলে মুক্তার প্রায়ই তার বাড়িতে আসতো।
সম্প্রতি ভাত খাওয়ার কথা বলে ঘরে ঢোকে মুক্তার। এ সময় রান্নাঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে সে। ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকল গৃহবধূর স্বামী। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
২১ নভেম্বর ধর্ষণের অভিযোগ এনে নাটোরের বাগাতিপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার পরদিন অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী মুক্তার হোসেন মাঝে মধ্যে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করতো। গত ১৮ নভেম্বর সকালের দিকে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রীর কাজে চলে যায়। ওই দিন সকাল ১১ টার দিকে গৃহবধূ বাড়িতে রান্না করছিলেন।
এমন সময় গৃহবধূকে একা পেয়ে মুক্তার হোসেন তার সাথে কথা বলার এক পর্যায়ে ভাত খাওয়ার ইচ্ছে পোষণ করে। এরপর এক গ্লাস পানি চাইলে ওই গৃহবধূ পানি আনতে ঘরে প্রবেশ করেন। ওই সময়ে মুক্তার গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূকে ধর্ষণ করে।
ওই সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষিত হতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন। এই সুযোগে মুক্তার পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ শনিবার বিকেলে থানায় উপস্থিত হয়ে মুক্তারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, রবিবার সকালে ভিকটিমকে নাটোর আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
