Home দেশের খবর খুলনা ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

0
128

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বরোবাজার ষ্টেশনের অদূরে মাছ বাজারে রুপসা এক্সপেস ট্রেনে সে কাটা পড়ে। নিহত আব্দুল খালেক কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে। সকালে সে বারোবাজার মাছ বাজারে বোতল কুড়াচ্ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানায়।

বারোবাজার রেলষ্টেশনের সহকারী মাস্টার আরিফুর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবে বলে যোগ করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here