মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২ জুলাই) টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল ইসলাম রাফি (১৭) উপজেলার দিগড় (হাসাজানী) গ্রামের র্যাব-৭ সদস্য জুয়েল (বাবুল হোসেন) এর ছেলে। আশরাফুল ইসলাম রাফি ঢাকা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাফি হামিদপুর থেকে মোটরসাইকেল যোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি নিহত হয়। এসময় প্রাইভেট কারটি রেখে চালক পালিয়ে যায়।
ঘটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএইচ
