Home আলোচিত আমার সাফল্যে মা-বাবার পরেই শাকিবের অবদান: অপু বিশ্বাস

আমার সাফল্যে মা-বাবার পরেই শাকিবের অবদান: অপু বিশ্বাস

0
112

ঈদে মুক্তি পাওয়া অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। একই সঙ্গে দর্শকদের হলে গিয়ে দেখার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে এক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে ছিলেন শাকিব-অপু বিশ্বাস। সেই সংসারে পুত্রসন্তানও রয়েছে, নাম জয়। ঈদে অপুর মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করেছে অপু–জয় প্রোডাকশন হাউজ। ছেলের নাম জড়িয়ে থাকায় সিনেমাটির প্রতি আবেগ কাজ করছে বলেই এটি দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটাই জানান শাকিব। তবে ওই পোস্টে নজর পড়ে নায়কের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

এ নায়িকা অভিনেতার সেই পোস্টটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’

অভিনেত্রীর সেই ক্যাপশন অবশ্য ভালোভাবেই নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাড়ানোকে ইতিবাচকভাবে নিচ্ছেন তারা।

এর আগে শাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

তিনি আরও লেখেন, ‘যতদূর শুনেছি, “লাল শাড়ি”র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে “প্রিয়তমা”র পাশাপাশি “লাল শাড়ি” দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here