অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ারস অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ক্রিকেটার ও ফুটবলার পিযুষ কান্তি দত্ত, সাবেক ক্রিকেটার ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু কাওছার লাভলু।
শ্রীমঙ্গল উপজেলার মোট ৪৪ টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
