Home বিনোদন ভক্তদের সুখবর দিলেন মমতাজ

ভক্তদের সুখবর দিলেন মমতাজ

0
176

লোকজ আঙ্গিকের গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতাজ। এ জন্য তাকে বলা হয় ‘ফোকসম্রাজ্ঞী’। তবে ফোকের বাইরেও দরাজ কণ্ঠের জাদু ছড়িয়েছেন তিনি। এমনকি হালের আধুনিকতম গানেও তিনি সমান সাবলীল।

জনপ্রিয় এই শিল্পী আসছে ঈদে একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন। নতুন নয়, তার গাওয়া জনপ্রিয় গানগুলো। নতুন করে সেগুলো পরিবেশন করবেন টিভি পর্দার দর্শকের জন্য। যেটা প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

মমতাজ শোনাবেন ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’ ‘ঘুরঘুর পোকা’ ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তরযামি জানে’ ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, আমার এই ভরাস ছিল মনে গো…’ ও ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো।

সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনা এবং ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭ টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here