Home বিনোদন সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ মাওলানা আবু রায়হান নিহত

সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ মাওলানা আবু রায়হান নিহত

0
172

সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছে।

রোববার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here