Home বিনোদন আমার জীবন এখন কানায় কানায় ভরপুর: পরীমণি

আমার জীবন এখন কানায় কানায় ভরপুর: পরীমণি

0
563

ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। এটি আরো জোরালো হয় রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়।

এখন আর একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ভবিষ্যতেও আবার এক হবেন, এমন কথাও উড়িয়ে দিচ্ছেন দুজনে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জানালেন, রাজের সঙ্গে বনিবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে আর একসঙ্গে কাজও করা হবে না।

পরীমনি বলেন, আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।

কেউ যদি ভবিষ্যতে রাজ-পরীকে জুটি করে কাজ করতে চায়, তবে কি রাজি হবেন? এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি এত অ্যাক্টিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here