Home দেশের খবর ঢাকা ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

0
65

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ (বালক) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন আকন্দ হেপলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র মো. সোহানুর রহমান মাজহারুল, মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন শাহীন, ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল শিহাব, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মো. রকিবুল হাসান প্রমুখ।

উদ্বোধন ম্যাচে জামুরিয়া ইউনিয়ন একাদশ বনাম দেওপড়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।

খেলায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ১টি দলসহ ১৫ টি দল অংশ নিবে বলে জানান ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহীন।

এসএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here