Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে আ’লীগ নেত্রীর মামলায় শহর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলে আ’লীগ নেত্রীর মামলায় শহর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

0
162

মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এক আওয়ামী লীগ নেত্রীর ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আরা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় মীর ওয়াছেদুলকে প্রধান আসামি করা হয়।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা ওয়াছেদুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here