Home রাজধানী জামায়াতের বনানী থানার আমিরসহ ১০ জন আটক

জামায়াতের বনানী থানার আমিরসহ ১০ জন আটক

0
160

জামায়াতে ইসলামীর রাজধানীর বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ জুন) রাত ৯টার দিকে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, ওই রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল তারা

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাত ৯টার দিকে জামায়াতের নেতাকর্মীরা মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here