Home দেশের খবর সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

0
144

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম বাজারে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত হয়েছে। নিহতের নাম শফিকুল আলম। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার খায়রান গ্রামে।

মাধপুর পুলিশ ফাড়ির ইন-চার্জ বাসার হোসেন জানান, শুক্রবার ভোর বেলায় পাবনা থেকে সিএনজিতে গ্যাস ভরে আসার পথে বনগ্রাম বাজারে এলে দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই চালক নিহত হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here