বিচার চাইতে পারিনি কারণ আমি একজন সেলিব্রিটি: শবনম ফারিয়া

দেশীয় তারকাদের অভিনয় দিয়ে যতটা আলোচনা-সমালোচনা হয় তার থেকে বেশি আলোচিত-সমালোচিত হয় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। নানা কারণে তারা থাকেন সমালোচনার টেবিলে। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই বেশ সরব থাকেন।

নানা প্রসঙ্গে ব্যক্তিগত মতামত তুলে ধরেন সোশ্যাল হ্যান্ডেলে। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় গুণ যেমন তার রপ্ত করা তেমনি প্রতিবাদী চেতনাও তার যেন রপ্ত করা।

সেই ধারাবাহিকতায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। পাঠকদের জন্য এই অভিনেত্রীর স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

একটা মেয়ের নামে মিথ্যা কথা ছড়ানো সবচেয়ে সহজ একটা কাজ। ধরেন একটা ছেলে আপনাকে পছন্দ করে আর আপনি কোন কারণে তাকে রেসপন্স করলেন না, তাও আপনি খারাপ। করো সাথে ২/৩ দিন কথা বললেন, বলে দেখলেন আপনারা কম্পেটেবল না, আপনি তাকে বুঝিয়ে বললেন, আপনি তাও খারাপ, আপনার হয়তো কোনো একটা পয়েন্টে এইটাও শোনা লাগতে পারে, ওমক তো আমার পিছনে ঘুরতো, আমি পাত্তা দেই নাই!

কেউ আপনাকে গালাগালি করলো, সামাজিক/পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোন একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো শিকার সেঁজে অন্যদের সহানুভূতি নিচ্ছে এবং কিছু মানুষ আছে যারা সেইটাকে সমর্থন ও করে!

সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, একটা ছেলে হয়তো একটা রিউমার শুনলো, ছেলেটা কিন্তু সেইটা শুনে হেসে বাদ দিয়ে দিতে পারে! কিন্তু আমরা নারীকুল, আমরা যতোই যোগ্য হইনা কেন? কোন নারীকে ছোট করার সুযোগ থাকলে আমরা নিজ থেকে এগিয়ে এসে (সে নিজে কত ভালো সম্ভবত সেইটা প্রমাণের জন্য) কোন লজিক ছাড়া, প্রমাণ ছাড়া, কারণ ছাড়া একটা কথা বলে ফেলে!

এবং কিছু মানুষ সেইটা মিথ্যা জেনেও তাদের উত্সাহিত করা শুধুমাত্র মজার জন্য! কাউকে মিথ্যা অপবাদ দেয়া এবং সেইটাকে সমর্থন করা কখনো মজা না!

যেই দেশে ধর্ষণ হলে মেয়েদের বলা হয়, সমস্যা মেয়ের, ডিভোর্স হলে বলে, নিশ্চই মেয়ের কোন সমস্যা ছিল সেই দেশে একজন নারী হয়ে অন্য নারীকে নিয়ে মিথ্যা ছড়ানো ঠিক নয়। আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কী নিয়ে আসবে এবং কর্মফল হলো বাস্তব!

কিন্তু সত্যি বলতে আমি চাই না অন্য কোনো নারী এমন কিছুর সমুক্ষীন হোক যা আমি হয়েছি, আমি অনেক ক্ষেত্রে বিচার চাইতে পারিনি কারণ আমি একজন তথাকথিত ‘সেলিব্রিটি’ ছিলাম এবং মানুষ এর বিচার করবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *