শরিফুল রাজ ১০ দিন ধরে আমার সঙ্গে থাকে না: পরীমণি

চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের মোবাইল ফোন থেকে ফেসবুকে যে ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, সেগুলো অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালই করেছেন বলে দাবি করেছেন রাজের স্ত্রী ও নায়িকা পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেন তিনি।

পরীমনি বলেছেন, ‘আমার জামাই রাজ তো ১০ দিন ধরে আমার সাথে থাকে না। থাকে ওই মেয়ের সাথে। রাজই তো আমার কাছে নাই, ওর ফোন আমার কাছে আসবে কই থেকে।’

সুনেরাহ বলেছেন, ছবি ও ভিডিওগুলো পরীমনিই ছড়িয়েছেন। তবে পরীমনি বলছেন, সংসার ভাঙার জন্য সুনেরাহ এ কাজ করেছেন।

পরীমনি বলেন, ‘এই মেয়ে কী চায়, বেয়াদপ। এগুলো কেন করতে যাব, এত লেম জিনিসপত্র। ওর নাকি এত বেস্ট ফেন্ড, তাইলে বিযের পর কেন যোগাযোগ রাখে নাই?’

সুনেরাহকে নিয়ে নায়িকা বলেন, ‘হঠাৎ করে এখন আবার আমার জামাইকে কেড়ে নিছে কেন। এখন আমার তাই মনে হচ্ছে, সব নাটের গুরু এই মেয়ে। না হলে ভোররাতে স্ট্যাটাস দিয়ে দিলা ১০-১৫ মিনিটের মাথায় ডিলিট হয়ে গেল।

‘এগুলো কোনো প্ল্যান না মনে করছেন। এই মেয়ে জড়িত পুরোপুরি। একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। আমি কি আইডি চালাই?

পরীমনি বলেন, ‘একদম খালি খালি কেউ যদি আমার দিকে আঙুল তোলে আমি কিন্তু মামলা দিব। কেউ যেন প্রমাণ না নিযে আমার সাথে কথা বলে। সুনেরাহ মেয়েটা আমার নামে বলছে, ওর কোনো রাইটই নাই এসব বলার।

‘রাজ তো কদিন ধরে ওর কাছে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার সাথে থাকে যে, আমি ফোন থেকে দেব ছবিগুলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *