Home আলোচিত মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমণি

মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমণি

0
172

ভালোবাসার তীব্রতায় যে কোনো আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। সেটা যদি হয় বাংলাদেশ থেকে আর্জেন্টিনার হাজার হাজার মাইলের দূরত্ব তাও। আলোচিত নায়িকা পরীমণি সেই দূরত্ব ঘুঁচিয়ে যেতে চান সেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? প্রতি উত্তরে পরীমণি বলেন, না আমি মেসির দেশে যাব।

সাক্ষাতকারের এক পর্যায়ে পরীমণি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে বেছে নেবেন জানতে চাইলে পরী ফুটবলকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন এবং দল হিসেবে আর্জেন্টিনাকে পছন্দের কথা জানান।

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, না আমি যাবো না। এর কারণ হিসেবে তিনি বলেন, কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই।

মেসি আসলে যাবেন কিনা? এ নায়িকা বলেন, না আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here