Home বিনোদন শাকিব খান ইনোসেন্ট ও সৎ মানুষ: অপু বিশ্বাস

শাকিব খান ইনোসেন্ট ও সৎ মানুষ: অপু বিশ্বাস

0
205

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের বিচ্ছেদ হয়েছে অনেকদিন। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা হয়।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপুর দাবি, ‘শাকিব একজন ইনোসেন্ট ও সৎ মানুষ’।

অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন সিনিয়র অভিনেতা এবং একজন শিল্পী হিসেবে তাকে বিচার করার অধিকার আমার নেই। আমি যখন ‘কোটি টাকার কাবিন’ দিয়ে আমার ক্যারিয়ার শুরু করি, তখন তিনি চলচ্চিত্র জগতের একটি নামকরা তারকা ছিলেন। তার কারণেই আমি আজ ভালো ক্যারিয়ার অর্জন করেছি।

নিজের সাফল্যের ৮০ ভাগই শাকিব খানের, এমনটিই মনে করে অপু। তিনি বলেন, আমি সত্যিই স্বীকার করতে চাই যে আমার সাফল্যের ৮০ ভাগই শাকিব খানের। শাকিব একজন ইনোসেন্ট ও সৎ মানুষ।

এই অভিনেত্রী আরো বলেন, উত্তম কুমার, নায়করাজ রাজ্জাক এবং জাফর ইকবালের মতো চলচ্চিত্র জগতের ইতিহাসে শাকিব খানের বর্ণাঢ্য ক্যারিয়ার চিরকাল লেখা থাকবে।

অপু বলেন, তাই শাকিবের বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ, উনি যে মানের এবং যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ হয় শাকিব-অপুর। এরপর আর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here