Home দেশের খবর রংপুরে নওশীনের অপসারণের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

রংপুরে নওশীনের অপসারণের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

0
190

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর মেডিকেল কলেজে সদ্য নিজ বেতনে হিসাব রক্ষক পদে যোগদানকৃত উম্মে সুলতানা নওশীনের অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে কর্মচারী ও এলাকাবাসী। সেই সাথে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়েছে বিক্ষোভকারীরা।

বুধবার (২৪ মে) বেলা ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। এসময় মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারীদের বিক্ষোভ মিছিলের সাথে যোগদেন এলাকাবাসীর ব্যানারে কয়েকটি মিছিল। পরে সবাই এক হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল কলেজের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করলে পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে বিক্ষোভকারীরা কলেজ গেটের সামনেই বিক্ষোভ করে। এসময় নওশীনের অপসারণের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল কুমার রায় জানান, আন্দোলনকারীরা আমার কাছে এসেছিলো। ওনারা ৭২ ঘন্টার মধ্যে অপসারনের জন্য যাবতীয় ব্যবস্থার নেয়ার লক্ষে একটি স্মারকলিপি দিয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের সাথে আন্দোলনে থাকলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই গণমাধ্যমে কথা বলতে অনীহা প্রকাশ করে এরিয়ে যান।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় ২০২০ সালে দূর্নীতি ও বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচার হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক উম্মে সুলতানা নওশীনকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে বদলী করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের স্টেনো-কাম-পিএ হিসেবে চাকরি করলেও নওশীনকে হিসাবরক্ষক পদে পদায়ন করা হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here