Home দেশের খবর ঢাকা মির্জাপুরে সেবা বাড়ানোর প্রত্যয়ে ভূমি সপ্তাহ উদ্বোধন

মির্জাপুরে সেবা বাড়ানোর প্রত্যয়ে ভূমি সপ্তাহ উদ্বোধন

0
91

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

অনুষ্ঠিত আলোচনা সভায়, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, সাব-রেজিস্টার উম্মে সালমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল হক আকন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসন রনি, ভূমি অফিসের কানুনগো দিলিপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here