সিনেমা মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার পরীমণির

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত সিনেমা ‘মা’ কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ শনিবার প্রিমিয়ার হয়েছে। আর দেশের প্রেক্ষাগৃহে কয়েকদিন পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তি আগে পরিচালকের কাছে বিশেষ আবদার করেছেন অভিনেত্রী।

পরী বলেন, সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। নিজের ছোট্ট সন্তান রাজ্যসহ দুই ছেলে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি।

রোববার (২১ মে) সকালে পর্দার সেই ছোট্ট ছেলেটির সাথে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন আবদার জানালেন অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘মা’ সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো- আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই।’’

চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। উৎসবের মার্শে দ্যু ফিল্ম শাখায় শনিবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় প্রিমিয়ার হয় অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিটি। ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *