Home শিক্ষাঙ্গন হস্তান্তর করলো তপন বিহারী নাগ ট্রাস্টের শিক্ষাবৃত্তির চেক

হস্তান্তর করলো তপন বিহারী নাগ ট্রাস্টের শিক্ষাবৃত্তির চেক

0
114

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এলএলবি (স্নাতক) ফাইনাল পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম দশজন শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদানে ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানের নিকট তপন বিহারী নাগ ট্রাস্ট’র শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করেছেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় ট্রেজারার’র কার্যালয়ে তপন বিহারী নাগ ট্রাস্টের পক্ষে আইন বিভাগের চেয়ারম্যান এ চেক হস্তান্তর করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ।

 

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাথে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’র শিক্ষাবৃত্তি বিষয়ক চুক্তি সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here