দেশের বিনোদনপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান। ২০০৮ সালে রূপালি পর্দায় অভিষেকের পর এ পর্যন্ত প্রায় ১৮টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’।
সম্প্রতি জায়েদ খান জানিয়েছেন তার ফিল্মে কাজের পেছনে ছিলেন পিরোজপুরের সন্তান মাহমুদ হক শামীম।
জায়েদ খান এক স্টাটাসে ফেসবুকে বলেন, হঠাৎ করে তিনি বাংলাদেশে এসেছেন। অনেকদিন পর আজ দেখা, যিনি আমাকে চলচ্চিত্রে নায়ক হবার সুযোগ করে দিয়েছিলেন, আমার ফিল্মের “জায়েদ খান” নামটা দিয়েছিলেন,তিনি মাহমুদ হক শামীম।
পিরোজপুরের সন্তান তিনি। স্থায়ীভাবে বসবাস করেন সিংগাপুরে।আমরা পিরোজপুরের মানুষ তাকে সিংগাপুর শামীম নামে জানতাম। আমি তাকে ভাইজান ডাকি। আমার বাড়ি পিরোজপুর শুনেই তিনি “ভালোবাসা ভালোবাসা”চলচ্চিত্রে আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন।
তিনি পিরোজপুরের আরেক কৃতি সন্তান কন্ঠ শিল্পী প্রতীক হাসানকে প্রথম সিনেমার গানে কন্ঠ দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমি কৃতজ্ঞ শামীম ভাইয়ের কাছে।
