কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় শনিবার রাতে ট্রাকের ধাক্কায় সাবিদ শিকদার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার ওয়াসিম সিকদারের ছেলে সাবিদ সিকদার (৬) বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু সাবিদ সিকদার শনিবার রাতে তার পরিবারের সঙ্গে অটোরিকশা যোগে কালিয়াকৈর যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে। পরিবারের ডাক চিক্কারে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন । সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন। আজ রবিবার সকালে সাবিদ সিকদারের জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাফসান মোল্লা শিশু সাবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ
